শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭




মাধ্যমিক বিকেল ও ক্যান্টিন কাকু 
     


     











যে ক্যান্টিনে লেখা ছিল মাধ্যমিক বিকেল
এখন সেখানে রাতের আঁত আসে
বেচাকেনা শেষ করে ক্যান্টিন কাকু

রাত ভাঙে

তুমি নাইটি পাল্টাও
আমি অফিসের ড্রেস খুঁজি
তুমি অফিসে যাও
আমি বেরিয়ে পরি

রাস্তায় দেখা হয়
কথা বলি

পরোটা বেলার পিঁড়ি তোমার পিঠ
রিফাইন্ড অয়েলময় বাতাস খেলে যায় চুলে
আমার বুকে চেতে ওঠে বালতি উনুনের আঁচ

ক্যান্টিন কাকু পরোটার গুলি মাখে
পরোটা ভাজে

বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

সময় ফেরাতে পারেনি 

    
ব্যাঙের প্রসবকাতরতা অন্য কোনো স্থলচর প্রাণী থেকে কম নয় 
কামনার গ্লাস কানায় কানায় পূর্ণ হয় না 
একটু বাতাস থাকবেই

আঁচলে  জ্যোতিষ লিখি
সূচিশিল্প  জানো কী, জিজ্ঞেস করি 
ভিনগ্রহের প্রাণীর মতো যে মেয়েটি বসে থাকে 
সে আমার, বাবার, ঠাকুরদার, তার ঠাকুরদার পরিচিতা
আমাদের যাত্রাপালায়, গল্প উপন্যাসে সিরিয়ালে তুলে আনি
সময় ফেরাতে পারেনি



                        

আমরা শুধু জীবনের হীন দৈনিকে বাঁচি

আপেল ঝরে গেছে- সবুজ সবুজ আপেল অনেক দিন রেস্তোরাঁ বিকেল নেই কাকাতুয়া গল্প নেই ভার্চুয়াল প্রেম ও প্রপাত = আমাদের দৈনিক মহাফেজখানায় সন্দেহ করোন...