বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮




রাজকুমার এবং আমি


তিন দিন হয়ে গেছে রাজকুমার বাবুর জন্য একটি কবিতা লিখতে পারিনি 

রাজকুমার বাবুর মৃত্যুর আগে,
নির্লজ্জ সন্ধ্যায় পালিয়ে আসার আগে,
অপেক্ষারত ডিম ভাত খেয়েছিলাম ।

আমি পেরেছি । ভাত খেয়ে সিগারেট টেনেছি । 
ওদের মুখে ধোঁয়া ছেড়ে এসেছি ।
রাজকুমার পারেনি ।

কালো রক্তের আমি, আমার মাথার কোনো
দাম নেই বলে পালিয়ে এসেছিলাম । 



রাজকুমার জিতে গেছে । রাজার মতো
মরেও জিতে গেছে ।
রাজার কুমার । 

আমরা শুধু জীবনের হীন দৈনিকে বাঁচি

আপেল ঝরে গেছে- সবুজ সবুজ আপেল অনেক দিন রেস্তোরাঁ বিকেল নেই কাকাতুয়া গল্প নেই ভার্চুয়াল প্রেম ও প্রপাত = আমাদের দৈনিক মহাফেজখানায় সন্দেহ করোন...