বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

অবসাদ



মনোজিৎ দাস


কুচকাওয়াজ শেষে সবই নিথর- 
লেফট-রাইট একটা নাম জীবনের

সাদা দিস্তাকে অঙ্ক খাতা বলে ভুল করা

অ্যানড্রয়েড স্ক্রিনে চির ধরা আয়ুর ক্ষয়
ভুলে যাওয়া এক একটি কবিতার 
                     কিওকারপিন সন্ধ্যা 

নদীও একদিন শান্ত হয়

 ফাস্টফুড শেষে ফিরে আসে 
               ১২৮ জিবি অবসাদ
                                  -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমরা শুধু জীবনের হীন দৈনিকে বাঁচি

আপেল ঝরে গেছে- সবুজ সবুজ আপেল অনেক দিন রেস্তোরাঁ বিকেল নেই কাকাতুয়া গল্প নেই ভার্চুয়াল প্রেম ও প্রপাত = আমাদের দৈনিক মহাফেজখানায় সন্দেহ করোন...