শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭


নয়না অকাদেমি


নয়নার গ্যারেজে পিউময় সুর
নয়নার সারফেস ডেকে নেয়
যেখানে পাতা গজায়, এলিট নিকেশ
                              প্রবল হয়ে আসে

নয়না ডাকে
আমি রিভিউ করি তার
চোখ আর বুক, কনুইয়ের জেল্লা আর
                                চুলের মসৃণতা

আমার বোধ আর বিস্তীর্ণ হৃদয়ের কয়েক
 একর জুড়ে এখন 'নয়না অকাদেমি'


























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমরা শুধু জীবনের হীন দৈনিকে বাঁচি

আপেল ঝরে গেছে- সবুজ সবুজ আপেল অনেক দিন রেস্তোরাঁ বিকেল নেই কাকাতুয়া গল্প নেই ভার্চুয়াল প্রেম ও প্রপাত = আমাদের দৈনিক মহাফেজখানায় সন্দেহ করোন...