শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭


কনটেম্পোরারি


ভালোবাসা ঋণ পেলে 
অ্যাপ্লাই করা যেত স্মার্টফোন

ইউনিক রঙের ওই চোখ
সরল বর্গীয় ভরসার হাত 

কাছে এলে প্রিয় রঙ
খুলে যেত পায়রার সরোবর 
               লেমনেড বিকেল 

তুলে নিলে ট্যাক্সির ব্যস্ততা
ইনভেস্ট করা যেত প্রাইভেট রুলস
ফিলাপ করা যেত ই. এম.আই. ফর্ম 
 ঋণে পেলে ভালোবাসা 
               ----







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমরা শুধু জীবনের হীন দৈনিকে বাঁচি

আপেল ঝরে গেছে- সবুজ সবুজ আপেল অনেক দিন রেস্তোরাঁ বিকেল নেই কাকাতুয়া গল্প নেই ভার্চুয়াল প্রেম ও প্রপাত = আমাদের দৈনিক মহাফেজখানায় সন্দেহ করোন...