বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

আনস্পেক্টেড ম্যানার থেকে শিরোনাম বহির্ভূত


আনস্পেক্টড ম‍্যানার থেকে শিরোনাম বহির্ভূত
 -মনোজিৎ দাস


চপ্পল ছিঁড়ে গেলে যে ভাবে হাঁটা হয় কিংবা
ইলেক্ট্রিক না আসা অবধি ওয়েটিং ...
জানালার ফাঁকে দেখা লুম্পেন সকালের মাঠ
ছ্যাদা বাগানের পাশে ফ্যাক্টরির ধোঁয়া
চুইয়ে পড়া এইসব লিমেরিক দেখে কেটে যাচ্ছে
                                        বিকেল এবং নিরাময় রাত।

ডিপোজিট ভেঙে দাও

অ্যামাজিং স্বপ্নের কারিকুলা পুরোনো বাক্সে রেখে বাই বাই হয়ে যাও

এখন কবিতা লেকের সময় 
এখন লিখতে চাই চায়ের বিকেল
মদ আর চায়ের সাইকেল- এ কন্টিনিউয়াস ফ্লো অফ দি পাগলামি
                        তারপর
                          চিড়িয়া ধরার গান।

নুনুকে পাখি বলা শৈশব
যন্ত্রণার স্কুল
না খেলতে পাওয়া বিকেল
সন্ধ্যার বৈতাল লেখা
অঙ্কের ভুল
বড়ি খোরের মতো ক্লান্তির ঘুম-
স্বপ্ন ভাঙ্গন

একা অসমাপ্ত বোঝাপড়া থেকে একটা আনস্পেক্টেড ম্যানার নিয়ে
লিখে যেতে দাও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমরা শুধু জীবনের হীন দৈনিকে বাঁচি

আপেল ঝরে গেছে- সবুজ সবুজ আপেল অনেক দিন রেস্তোরাঁ বিকেল নেই কাকাতুয়া গল্প নেই ভার্চুয়াল প্রেম ও প্রপাত = আমাদের দৈনিক মহাফেজখানায় সন্দেহ করোন...